সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় জমা-জমির বিরোধে ভাইপোর লাঠির আঘাতে কাকার মৃত্যু 

রিপোর্টারের নাম / ২১৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)

 

খুলনার পাইকগাছায় জমা জমির বিরোধে ঘেরা বেড়া সরানোকে কেন্দ্র করে মারামারিতে ভাইপোর লাঠির আঘাতে কাকা কুশিলাল মন্ডল (৭০) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

গত সোমবার রাত সাড়ে ৯টার টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল বাদী হয়ে থানায় মামলা করেছে।এ ঘটনায় পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের বড় ভাই ও ভাইপোকে আটক করেছেন।

নিহতের ছেলে কৃষ্ণ জানায়, কিছুদিন আগে আমার পিতা আমাদের জমির সীমানায় নেট দিয়ে বেড়া দেয়। এ নিয়ে প্রতিবেশী ভাই গোবিন্দ মন্ডল (৫০) ও তার পিতা রনজিৎ মন্ডল (৭৫) সোমবার রাতে ঘেরা বেড়া উঠিয়ে দেয়। এ বিষয় জানতে চাইলে পরিকল্পিতভাবে গোবিন্দ মন্ডল ও তার পিতা রনজিৎ মন্ডল লাঠি দিয়ে আমার পিতার মাথায় ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে আমার পিতা মাটিতে লুটিয়ে পড়ে। আমি ঠেকাতে গেলে আমাকেও মারপিট করে আহত করে। এলাকাবাসী আমাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসে। তবে আমার পিতা ঘটনাস্থলেই মারা যায়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, এ ঘটনায় প্রধান আসামি গোবিন্দ মন্ডল ও তার পিতা রনজিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর