শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

পাইকগাছায় জমির বিরোধে হামলা-ভাংচুরের অভিযোগ: আহত -১

রিপোর্টারের নাম / ১৪০ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১১:১২ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)

 

খুলনার পাইকগাছায় ১৪৪ ধারার মামলায় পুলিশের নির্দেশনা উপেক্ষা করে অতর্কিত হামলায় আবু সাঈদ (৫০) নামে এক ব্যক্তি আহত ও নির্মানাধীন পাঁকা সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

১৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। উক্ত ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত আবু সাঈদকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

জানা গেছে , জমির বিরোধে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

আহত আবু সাঈদ জানান, বিআরএস জরিপে ১৬/১ ও ২৩৬ খতিয়ান ভুক্ত ৬৫৭ দাগে ভিটেবাড়ীসহ ৫৬ একর জমি দীর্ঘকাল আমার দখলে। কিন্তু এ জমি নিয়ে শ্যামনগর গ্রামের গফুর মল্লিক পরিবারের সাথে বিরোধ দেখা দিলে নির্বাহী কোর্টে তাদের বিরুদ্ধে এমআর-৩৮৯/২৩ মামলা করি। আদালতের নির্দেশনা মানতে পুলিশ দখলভিত্তিক স্থিতিবস্থার নির্দেশ দেন।

আবু সাঈদের মেয়ে ও বৃদ্ধা মা সোখিনা বিবি অভিযোগ করেন, শনিবার দুপুরে হঠাৎ করে গোলাম মল্লিকের ছেলে গফুর মল্লিক, শাহাজান, গফুর মল্লিকের ছেলে রিপন মল্লিকসহ ১০/১২ জন হামলা চালিয়ে আমার পাঁচালি ভাংচুর করে। এ সময় সাঈদ বাঁধা দিলে তারা মারপিট করে রক্তাক্ত জখম করে ও মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর