রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় জমি জবর দখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১৫২ টাইম ভিউ
আপডেট : রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩, ২:১৪ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আদালতের রায় ডিগ্রি প্রাপ্ত সম্পত্তি জবর দখল ও জান মালের ক্ষয় ক্ষতির হুমকির প্রতিবাদে ৩রা সেপ্টেম্বর (রোববার) সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার গোপালপুর গ্রামের নির্মল সরকারের স্ত্রী বিজলী রানী সরকার। লিখিত বক্তব্যে তিনি বলেন প্রতিবেশী শ্যামল দাশদের সাথে গোপালপুর মৌজায় সাড়ে ৪৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। যা নিয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে নির্মল সরকার বাদী হয়ে সর্তপ্রচার ও বাটোয়ারা ৩৬/৯৯ ইং নম্বর মামলা করে ২০২০ সালে রায় ডিগ্রি প্রাপ্ত হয়। বিবাদী শ্যামল দাশ রায়ের বিরুদ্ধে খুলনা অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতে ১০০/২০ইং আপিল মামলা করলে বিজ্ঞ আদালত নিন্ম আদালতের রায়টি বহাল রাখে। যার বিরুদ্ধে বিবাদী আবারো মহামান্য হাইকোর্টে ১০৩৪/২২ ইং মামলা করলে উক্ত রায় দুটি আদালত বহাল রাখেন ।

মামলায় পরাজিত হয়ে শ্যামল দাশরা আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় জানমালের ক্ষয়ক্ষতি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি দিচ্ছে। হুমকির বিষয়ে আমার ননদ শেফলী রানী গত ৫ই আগষ্ট ২৪২, আমার দেবর বিবেক কুমার ২রা সেপ্টেম্বর ৮৪ এবং আমার স্বামী নির্মল সরকার ১লা সেপ্টেম্বর ২১ নং জিডি করেন পাইকগাছা থানায় নির্মল দাশ, প্রনব দাশ, শ্যামল দাশ, জয়ন্ত দাশ, রতন দাশ, সতি দাশ, সুভাষ দাশ, তৃপ্তি দাশের বিরুদ্ধে। যা তদন্তধীন রয়েছে।

এদিকে দেওয়ানী মামলায় পরাজিত হওয়ায় ও থানায় জিডি করার কারণে প্রতিপক্ষ শ্যামল দাশরা আমাদের উপর নানা ধরনের অত্যাচার শুরু করেছে এর থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর