বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর: শিশুসহ আহত – ৪

রিপোর্টারের নাম / ১৬২ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ১১, ২০২৩, ১১:২১ পূর্বাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সাক্ষীকে পিটিয়ে রক্তাক্ত জখম, বাড়িঘর ভাংচুর, শিশুসহ ৪ জন আহত হয়েছে। প্রতিপক্ষরা আহতদের বাড়িতে অবরুদ্ধ করে রাখলে (৯৯৯) পুলিশের সাহায্যের জন্য ডেক্সে ফোন দিলে শুক্রবার দুপুরে পুলিশ তাদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।

জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরআবাদ গ্রামের গোলজার মোল্ল্যা ও মুজিবর রহমান সরদারের মধ্য জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ ঘটনায় জাকারিয়া গাজী সাক্ষী দেয়ায় প্রতিপক্ষ মিজান মোল্লা, ফিরোজ মোল্লা, গোলজার মোল্লা সহ ৫০/৬০ জন সাক্ষী জাকারিয়া গাজী (৪০) কে মারপিট করে।

এ সময় তার পিতা ওসমান গাজী(৬৪) বাঁধা দিলে তাকে মারপিট করে আহত করে। পরে জাকারিয়ার বাড়িতে গিয়ে জাকারিয়ার বড় ভাই শহিদুল গাজী(৪৫) কে লাঠিদিয়ে পিটিয়ে রক্ত জখম করে এবং ইট ও শক্ত মাটি ছুড়ে বড়িঘর ভাংচুর করে।

 

এ সময় ৫ মাসের শিশু পুত্র জিসান ফোলা জখম হয়। আহতদের প্রতিপক্ষ গোলজার মোল্লারা অবরুদ্ধ করে রাখে। (৯৯৯) পুলিশের সাহায্যে ডেক্সে ফোন দিলে শুক্রবার দুপুরে পুলিশ তদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।প্রতিপক্ষ গোলজার মোল্লা জানান, সাক্ষির বিষয় জানতে চাইলে জাকারিয়া গাজী তেড়ে উঠলে কথা কাটা কাটি হয়। মারপিটের কোন ঘটনা ঘটেনি।পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক সুজিত ঘোষ জানান, জমি নিয়ে বিরোধে মারপিটে কয়েকজন আহত হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাইকগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান,আহতরা হাসপাতালে রয়েছে, সুস্থ হয়ে মামলা দিলে তা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর