মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

পাইকগাছায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১২২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪, ১০:৪৭ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

 

পাইকগাছায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শেখ সাদেকুজ্জামান, ইলিয়াস হোসেন, বিশ্বনাথ ভট্টাচার্য, সাংবাদিক এন ইসলাম সাগর, শ্যামাপদ মন্ডল, স্মিতা মন্ডল, মানিক ভদ্র, দেলোয়ার হোসেন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসার তুষার কান্তি বাইন, ফিল্ড অর্গানাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাসরীন আরা, সুপ্রিয়া মন্ডল ও শুভঙ্কর বিশ্বাস। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জলবায়ুর বিরূপ প্রভাবে বিপর্যয় থেকে পৃথিবী কে রক্ষা করতে বর্জ্য ও কার্বন নির্গমন কমিয়ে আনা সহ জলবায়ু ইস্যু নিয়ে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী নীতিনির্ধারকদের প্রতি আহবান জানান। একই সাথে উপকূলীয় জনপদের প্রাণ প্রকৃতি রক্ষায় আলাদা কর্মপরিকল্পনা গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর