শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

পাইকগাছায় জাতীয় বীমা দিবস পালিত

রিপোর্টারের নাম / ১৪১ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ১, ২০২৩, ৪:৩১ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্য সামনে রেখে ১লা মার্চ (বুধবার) জাতীয় বীমা দিবস-২০২৩ উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী, মৃত্যু দাবি চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে জাতীয় বীমা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বীমার কার্যক্রম সফলতা, তুলে ধরে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা বলেন।পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ এর ম্যানেজার মোঃ ইসহাক আলীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান। এসময় বক্তব্য রাখেন ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোঃলিঃএর ডিজিএম( ২) এস এম, আবুল হাসেম, জীবন বীমার আসলাম পারভেজ, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স’র মোকলেসুর রহমান, রুপালী বীমার তাবাসসুম জান্নাতী সুমনা, মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানির সালাউদ্দিন,পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ জুলি, ইউপি সদস্য ফাতেমাতুজ জোহরা রুপা, এসনোয়ারা বেগম, জিএম গোলাম সরোয়ার, শেখ জুবায়ের হোসেন, রোস্তম আলী, আইটি আব্দুর রউফ, বেলাল হোসেন সহ সকল বীমার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স পাইকগাছা জোনাল অফিসের ২জন গ্রাহকের মৃত্যু দাবির চেক নমিনির নিকট হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর