শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

পাইকগাছায় জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল ব্যবসায়ী রিপনকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ৫৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, আগস্ট ২৭, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

চিংড়ি উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখায় জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক, রয়্যাল ফিস কালচার ও রয়্যাল ফিস ট্রেডিং এর সত্ত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন।

 

বুধবার বেলা ১টায় পৌরসভা শহীদ মিনার চত্বরে আয়োজিত সভায় একাধিক ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাকে ক্রেস্টসহ ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা প্রদান করেন পাইকগাছা চিংড়ি চাষী সমিতি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি ও বিভিন্ন ব্যবসায়ীসহ পেশাজীবি সংগঠন।

 

এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি উপজেলা চিংড়ি চাষী সমিতির সাধারন সম্পাদক ও রয়্যাল ফিস কালচার ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন জাতীয় স্বর্নপদক প্রাপ্তিতে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সংশ্লিষ্ট প্রশাসন, ব্যবসায়ী মহল ও গনমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

 

উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের সভাপতি-সম্পাদক ও উপদেষ্টা এবং সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, ষোলআনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, মোর্তজা জামান আলমগীর রুলু, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, বেনজির আহম্মেদ লাল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংক ব্যবস্থাপক বজলুল হুদা, মজিদ সানা, বজলুর রহমান গাজী, আঃ সামাদ, মধুরঞ্জন কর্মকার, সুনিল মন্ডল, রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি আসাদুল ইসলাম আসাদ, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, নির্বাহী সদস্য জহুরুল হক, সদস্য আনায়ারুল ইসলাম, মাজহারুল ইসলাম মিথুন, শফিয়ার রহমান, কাজি সোহাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন জিএম রেজাউল করিম, অমরেশ মন্ডল, এ্যাডঃ মোজাফফর হাসান, ইলিয়াস হোসেন, আহম্মদ আলী, সোহেল রাশেদ জনি, আজিজুর রহমান মোল্যা, মিলন রায় চৌধুরী, ফয়সাল রাসেদ সনি প্রমুখ।

 

উল্লেখ,গত ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকায় আনুষ্ঠানিক ভাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গোলাম কিবরিয়া রিপনের হাতে জাতীয় স্বর্নপদক পুরস্কারটি তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর