মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

পাইকগাছায় দুই প্রতিবন্ধী সহদর ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব নিলেন চেয়ারম্যান তুহিন

রিপোর্টারের নাম / ৩৪১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় মানবতার ফেরিওয়ালা ও প্রতিবন্ধী অভিভাবক খ্যাত লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন একই পরিবারের সহদর দুই প্রতিবন্ধী ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন।

জানা যায়, উপজেলার সোলাদানা ইউনিয়নের সোলাদানা গ্রামের বিজন সানার পুত্র এইচ এস সি পরিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী রবি সানা ও তার ভাই নবম শ্রেনী পড়ুয়া শারীরিক প্রতিবন্ধী রনি সানাকে হুইল চেয়ার, ফ্যান ও নবম শ্রেনীর ১সেট গাইড বই কিনে দেন।

প্রতিবন্ধী অভিভাবক ও লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, সোলাদানা ইউনিয়নে একজন প্রতিবন্ধী রয়েছে এমন সংবাদ পেয়ে তাদের বাড়িতে যাই। এমন সময় দেখি শুধু একজন প্রতিবন্ধী নয় তারা দুই সহদর ভাই প্রতিবন্ধী। বড় ভাই রবি সানাকে প্রতিবন্ধী দিবসে একটি হুইল চেয়ার দিয়ে এসেছি। ছোট ভাই শারীরিক প্রতিবন্ধী রনি সানার দাবী করেছিলেন আমাকে এক সেট নবম শ্রেনীর গাইড বই কিনে দিলে সে ভালো ফলাফল করবে। এমনিতেই রনি সানা সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রনীর মেধা তালিকায় প্রথম। তার দাবির প্রেক্ষিতে সোমবার দুপুরে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ে হাজির হয়ে শিক্ষকদের সাথ নিয়ে ৪ হাজার টাকা মূল্যের ১ সেট বই রনি সানার হাতে তুলে দেই। তিনি বলেন, তারা যত দিন লেখাপড়া করবে তিনি তাদের বই খাতা সহ বিভিন্ন সামগ্রী দিয়ে যাবেন বলে ঘোষণা দেন। এছাড়াও তিনি তাদের পাশে থাকার কথা বলেন এবং লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য আহবান জানান যাতে তারা প্রতিবন্ধী কোটায় চাকরী করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর