সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

পাইকগাছায় দু-ইউপি চেয়ারম্যানের বরখাস্তের দাবীতে পৃথক বিক্ষোভ ও মানববন্ধন 

রিপোর্টারের নাম / ১৩৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪, ৩:০৩ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত দুু-ইউনিয়নের চেয়ারম্যানের বরখাস্তের দাবীতে পৃথকভাবে বিক্ষোভ শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও তার ভাই ভূমিদস্যু রব, আসলাম, রবিউল ও কামরুলদের নিকট থেকে হিন্দু সম্প্রদায়ের জমি ও ঘের উদ্ধার এবং নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইউনিয়নের হিন্দু সম্প্রদায়রা। ইউপি চেয়ারম্যান মান্নান গাজীর বরখস্তের দাবীতে বিক্ষোভ শেষে উপজেলা পরিষদের সামনে ইউনিয়নবাসীর পক্ষ থেকে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন লালচাঁদ সানা। এ সময় বক্তব্য রাখেন, জগেশ্বর কার্তিক সানা, মনি শংকর সরকার, কিরণ মন্ডল, সুকুমার সানা, রমেশ চন্দ্র মন্ডল, চৈতন্য মন্ডল, শিবপদ মন্ডল, রনজিৎ ঢালী, রিক্তা মন্ডল, রত্না ঢালী, মমতা মন্ডল, টুম্পা ঢালী, রিয়া মন্ডল, রবীন বাঁছাড়, খগেন্দ্র নাথ মন্ডল, কিশোর চন্দ্র মন্ডল ও অষেশ ঢালী। এ সময় বক্তারা বলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী একজন ভুমি দস্যু ও সন্ত্রাসী। তিনি ভোট ডাকাতির চেয়ারম্যান। জনগণ তার কাছে গেলেই বলেন আমি কারো ভোটে নির্বাচিত চেয়ারম্যান না। আমার যোগ্যতা বলে চেয়ারম্যান হয়েছি। এ কারণে জনগণ তার বরখাস্তের দাবী করেন মানববন্ধনে।

 

অপরদিকে লস্কর ইউনিয়ন বাসীর ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় আলমতলা এলাকায় বিক্ষোভ শেষে লস্কর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন হুসাইন জমাদ্দার। এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম গাইন, জাহাঙ্গীর সানা, রহমত জমাদ্দার হিরক জমাদ্দার, জামাল সানা, মাজেদ মোড়ল, আজিজুল সানা, ইলিয়াস সানা, কামরুল সানা, হবিবুর রহমান হবি মোল্যা, মামুন জমাদ্দার, হুমায়ুন সানা ও নেফুর জমাদ্দার। অনুষ্ঠিত মানববন্ধনে লস্কর ইউনিয়নবাসী তাদের বক্তব্যে ভোট ডাকাতির চেয়ারম্যান কে.এম আরিফুজ্জামান তুহিনের বরখাস্তের দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর