মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

পাইকগাছায় ধানক্ষেত থেকে তাজমিরা নামে এক নারীর মৃতদেহ উদ্ধার 

রিপোর্টারের নাম / ৩৫০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩, ২:০৫ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তাজমিরা বেগম (৩৮) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় সে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের মীর ওবায়দুল্লার স্ত্রী।মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে,পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।ধারণা করা হচ্ছে,তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাজমিরা পার্শ্ববর্তী একটি ইটভাটায় বাবুর্চির কাজ করতেন।প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে বাড়ি থেকে ভাটার উদ্দেশ্যে বেরিয়েছিল।এরপর তাদেরই ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।তবে কে বা কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ(ওসি)জিয়াউর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।নিহতের স্বামী ওবায়দুল্লাকে ও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর