মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি
খুলনা – ৬ (পাইকগাছা-কয়রা) আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ পথ সভা ও লিফলেট বিতরণ করেন। শনিবার বিকেলে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার ও আগড়ঘাটা বাজারে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষের পথসভা ও লিফলেট বিতরণ করেন।
পথসভায় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি জনকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন, যা সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। দলের জনবান্ধব নেতা তারেক রহমান জনগণের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী বিএনপি সবসময় জনসম্পৃক্ততা বজায় রেখে কাজ করছেন।
তিনি আরও বলেন, যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতা থেকে সরানো হয়েছে, ঠিক সেভাবেই দেশের জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, এ্যাডঃ জি এম আব্দুস সাত্তার, তুষার কান্তি মন্ডল,এ্যাড: সাইফুদ্দিন সুমন, তোফাজ্জল হোসেন, শেখ আসাদুজ্জামান ময়না, সাবান আলী মেসের আলী সানা, আবু বক্কর সিদ্দিক, মোঃ শহীদুল ইসলাম, তাসলিমুর রহমান, লিটন মোড়ল, সুজায়েত গাজী, শামসুর সরদার, বি এম আকিজ উদ্দিন, ইদ্রিস খা, বাবুল সরদার, জি এম সেকেন্দার আলী, জবেদ আলী গাজী নুরুজ্জামান, শেখ আবুল হোসেন, আব্দুল হালিম, রেজাউল ইসলাম, সাহেব আলী গাজী, সুমন আহমেদ, আব্দুল সাত্তার, রুবেল গাজী, শাহিনুর রহমান, আনিস মোড়ল, জনি গাজী, জাকির হোসেন, হাফিজুর রহমান, কামাল গাজী, জসীম সরদার, বজলু মোড়ল, শুকুর আলী প্রমুখ।