রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

পাইকগাছায় ধান বোঝাই আলমসাধু উল্টে পথচারী আহত

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ১২৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় ধানবোঝাই চলন্ত আলমসাধু উল্টে গিয়ে সোহরাব মোল্লা নামে এক পথচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত সোহরাব মোল্লা গদাইপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি স্থানীয় নার্সারিতে কাজ করেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আগড়ঘাটা থেকে অতিরিক্ত ধানবোঝাই করে আলমসাধুটি পাইকগাছা অভিমুখে আসার সময় গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে বাম পাশের চাকা ফেটে যায়। এ সময় চলন্ত ধানবোঝাই আলমসাধু উল্টে গিয়ে পথচারী সোহরাব চাপা পড়েন। পরে স্থানীয়রা ধানের বস্তা সরিয়ে তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এছাড়াও প্রাথমিক চিকিৎসা শেষে সোহরাবকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনায় আলমসাধুর ড্রাইভার কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের মৃত আফছার ফকিরের ছেলে আফজাল ফকিরও আহত হয়েছেন। তাকেও পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এদিকে আলমসাধু গাড়ি ও ধান ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর