বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

পাইকগাছায় নড়া নদীর পানি বৃদ্ধির ফলে ওয়াপদার পিচের রাস্তা ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত: ব্যাপক ক্ষতি

রিপোর্টারের নাম / ১১১ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ২০, ২০২৪, ২:০৪ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের নড়া নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় রেখামারি গ্রামের ওয়াপদা পিচের রাস্তা ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। যার ফলে লাখ লাখ টাকার মাছ ও ফসলী জমির ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে প্রায় আড়াই’শ বিঘার আমন ফসল এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। এ দিকে স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া ওয়াপদার বাঁধ সংস্কারের চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি  ও অতি বর্ষনের ফলে নড়া নদীর তীরবর্তী  রেখামারি নামক স্থানের দুর্বল ওয়াপদার পিচের রাস্তাটি ভেঙ্গে যায়। রাস্তাটির ভাঙ্গন স্থানে দীর্ঘদিন একটা বড় গর্ত বা গোগা ছিল। যা শনিবার রাত আনুমানিক ১২ টার দিকে সেখানে ভাঙ্গন দেখা দেয়। নদীতে জোয়ারের পানি বৃদ্ধি ও অতি বর্ষনে প্রায় ২০-৩০ হাত জায়গা ভেঙ্গে যায়। জানা গেছে, উপজেলার ২০ নং পোল্ডারের লতা ইউনিয়নের হানি-মুনকিয়া মৌজায় অবস্থিত রেখামারী গ্রাম। আর সেখানেই ভেসে গেছে অসংখ্য চিংড়ী ঘের ও ফসলের জমি। ক্ষতিগ্রস্থ হয়েছে ৪/৫ টি বসত বাড়ী। অন্যদিকে ১১ টি গ্রামের লোকেরা চরম আতংকের মধ্যে রয়েছে। আর তাই সকালে নদীতে ভাটা লাগার সাথে সাথেই শ’শ’ লোকজন স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজে ঝাপিয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অর্ধেক সংস্কারের কাজ শেষ হয়েছে বলে স্থানীয় বিএনপি নেতা  ইব্রাহিম গাজী জানান। এছাড়াও তার নেতৃত্বে বাঁধ সংস্কারের কাজ চলছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর