রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

পাইকগাছায় নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন মাহেরা নাজনীন

রিপোর্টারের নাম / ১৬৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪, ৯:৩২ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ, খুলনা।

 

খুলনার পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাহেরা নাজনীন। তিনি বৃহস্পতিবার সকালে বিদায়ী ইউএনও মুহাম্মদ আল-আমিন এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।
নবাগত ইউএনও মাহেরা নাজনীন এর জন্মস্থান সাতক্ষীরা সদরের ভোমরা স্থলবন্দর লক্ষীদাড়ী গ্রাম। পিতা মোহাম্মদ আলী সরদার, মাতা- মমতাজ পারভীন। স্বামী মোহাম্মদ জুবায়ের হোসেন সাব-রেজিষ্ট্রার হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে কর্মরত রয়েছেন।
ইউএনও মাহেরা নাজনীন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ অনুষদ থেকে অনার্স ও মাস্টার্স পাস করে ২০১৭ সালে ৩৫তম বিসিএস’এর প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।
প্রথমে তিনি সহকারী কমিশনার হিসেবে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, এরপর কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে, পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বাগেরহাটের কচুয়ায়, সর্বশেষ তিনি বিগত প্রায় ২ বছর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
ব্যক্তিগত জীবনে ইউএনও মাহেরা নাজনীন এর ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
এদিকে বিদায়ী ইউএনও মুহাম্মদ আল-আমিন ২০২৩ সালের ২১ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অত্র উপজেলায় যোগদান করেন। মাত্র ৭ মাসের ব্যবধানে উল্লেখযোগ্য জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে তিনি এলাকার মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন। যোগদানের পর উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মানুষের শতভাগ সরকারি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত ইউএনও মাহেরা নাজনীন।
উল্লেখ্য, গত ১৮ মার্চ খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনকে জেলার ডুমুরিয়া’য় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার মাহেরা নাজনীনকে পাইকগাছাতে বদলি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর