সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী পালিত 

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ৬০ টাইম ভিউ
আপডেট : শনিবার, আগস্ট ২, ২০২৫, ২:১০ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জগৎখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী।

শনিবার সকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নে অবস্থিত বিজ্ঞানীর নিজ বাসভবনে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আক্তার হোসেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম,ওসি মোঃ রিয়াদ মাহমুদ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীমের স্বাগত বক্তব্য’র মধ্যে দিয়ে ও এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পার্থ প্রতিম রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান,আই সিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাস।

রাজনৈতিক অঙ্গনের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, এ্যাড এসকেন্দার, এপিপি সাইবার ট্রাইব্যুনাল, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, রাড়ুলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম, ছাত্রনেতা সরজিত ঘোষ দেবেনেসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক,শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বৈজ্ঞানিক অবদান ও দেশপ্রেম নিয়ে বক্তারা আলোচনায় অংশ নেন এবং তার জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর