রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

পাইকগাছায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২৪ উদযাপিত

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ৮, ২০২৪, ২:৪৯ পূর্বাহ্ণ

মানছুর রহমান (জাহিদ), খুলনা প্রতিনিধি।

 

খুলনার পাইকগাছায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধু’র প্রতিকৃতি ও ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ই মার্চ) সকালে উক্ত দিবস উদযাপনের শুরুতে বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠেয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, অধ্যক্ষ সমরেশ রায়, বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, প্রাণি সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আঃ আল মামুন, পিআইও ইমরুল কায়েস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী শেখ, ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি দাশ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা কর্মকর্তা রেশমা আক্তার, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মৌলুদা খাতুন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিয়ার রহমান, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, মিলি জিয়াসমিন, শহীদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর