শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

পাইকগাছায় পরীক্ষা কেন্দ্রের সচিবসহ তিন কর্মকর্তাকে অব্যাহতি : নতুন সচিব নিয়োগ

রিপোর্টারের নাম / ৮২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় এসএসসি পরীক্ষা কেন্দ্র (আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন) সচিবসহ তিন শিক্ষককে সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। নিয়োগ দেয়া হয়েছে নতুন কেন্দ্রীয় সচিব। পরীক্ষা কেন্দ্রে ব্যাপক অনিয়ম, শিক্ষার্থীদের অনৈতিক সুবিধা প্রদান ও বিশৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বোর্ড কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছেন। জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার রাড়ুলী এসএসসি পরীক্ষা কেন্দ্রে (কেন্দ্র কোর্ড-২২৯) অনুষ্ঠিত এসএসসি বাংলা পরীক্ষা চলা কালে ব্যাপক অনিয়ম ধরা পড়ে বোর্ড নিয়োজিত সদস্যদের কাছে। যার মধ্যে অতীতের মত পরীক্ষার্থীদের অনৈতিক সুবিধা প্রদান ও বিশৃঙ্খল পরিবেশ নিয়ন্ত্রণে ব্যর্থতা।

 

এ বিষয়ে বোর্ড নিয়োজিত সদস্য মোঃ আনিছুর রহমান, সরদার ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী অফিসার মনোনীত সদস্য খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান সহ ৪ জন। তারা পরীক্ষার সার্বিক বিষয়ে কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করেন। কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে উক্ত কেন্দ্রসচীব গোপাল চন্দ্র ঘোষ, সহকারী সচীব দীপংকর দত্ত ও সদস্য গৌরব ঘোষকে পরবর্তী কার্যক্রম থেকে অব্যহতি প্রদান করেন। যশোর বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড,মোঃ আব্দুল মতিনের স্বাক্ষরিত আদেশ পত্রে এ অব্যাহত দেয়া হয়। এরপর নতুন নিয়োগ দেয়া হয়েছে তালা এইচ এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মোবারক হোসেনকে।

 

এ বিষয়ে অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, আনিছ সাহেব পুর্ব শত্রুতার কারণে মিথ্যা অভিযোগ দিয়ে এটা করিয়েছেন।

 

প্রভাষক আনিছুর রহমান জানান, তার সাথে আমার কোন শত্রুতা নেই। পরীক্ষা সংক্রান্ত গতানুগতিক যে রিপোর্ট পেশ করতে হয় আমরা সেটাই করেছি। এরপর কি হয়েছে সেটা আমার জানা নেই। তবে এমন পরিবেশে পরীক্ষা কেন্দ্র চলতে পারেনা বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর