শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

পাইকগাছায় প্রতিপক্ষদের হামলায় বৃদ্ধ-বৃদ্ধাসহ আহত- ৪

রিপোর্টারের নাম / ১১৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ১৭, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ, খুলনা প্রতিনিধি।

 

খুলনার পাইকগাছায় আদালতে দলিল জালিয়াতির মামলা করায় প্রতিপক্ষের বাড়ীতে হামলা মারপিট, ভাংচুর ও লুটপাটের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার কাটিপাড়া মোড়ল বাড়ীতে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ইসাহাক মোড়ল জানান, প্রতিপক্ষ মজিদ মোড়লরা তাদের ৪৩ শতক জমি জাল দলিল করে নেয়। একারণে ইসহাক মোড়ল সম্প্রতি পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি জালিয়াতি মামলা করেন। যার নম্বর সিআর ২৫৭/২৪। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তপুর্বক প্রতিবেদনেরর জন্য উপজেলা সাবরেজিস্টারকে পাঠিয়েছেন। যাতে প্রতিপক্ষ করা হয় মজিদ মোড়ল, শহিদল ইসলাম মোড়ল, লিয়াকত মড়লসহ ১০ জন। এ অপরাধে শনিবার মজিদ মোড়ল, শহিদুল মোড়লের নেতৃত্বে ৪০/৫০ জন নারী-পুরুষ ইসহাক মোড়লের বাড়ীতে হামলা চালায়। এসময় সহিল উদ্দীন মোড়ল (৬০), তার স্ত্রী মাহফুজা বেগম(৪৫), পুত্রবধূ রেবেকা খাতুন(২১), মৃত আনছার মোড়লের স্ত্রী রোকেয়া বেগম (৭২) আহত হয়।
এ ব্যাপারে সোমবার আদালতে মামলা করা প্রস্তুতি নেয়া হয়েছে বলে তাদের নিয়োজিত আইনজীবী এ্যাডঃ জিএম আমজাদ হোসেন জানান।
প্রতিপক্ষ মজিদ মোড়লের ছেলে রবিউল ইসলাম বলেন, আমাদের নামে অহেতুক জালিয়াতি মামলা করেছে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর