রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত খাবার পানি সংরক্ষণের জলাধার বিতরণের উদ্বোধন 

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ২২, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি ।।

 

খুলনার পাইকগাছায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রদত্ত খাবার পানি সংরক্ষণের জলাধার বিতরণের শুভ উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মো: রশীদুজ্জামান এমপি।

সোমবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত জলাধার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম।

উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী’র সঞ্চালনায় আরও বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান আ. কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, আ. মান্নান গাজী, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. মুনছুর আলী গাজী, বিভূতি ভূষণ সানা, বিজন বিহারী সরকার, আইয়ুব আলী, জেলা ছাত্রলীগের মৃণাল কান্তি বাছাড়, উপজেলা রামকৃষ্ণ বাছাড়।

এ সময় উপকার ভোগী বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, দলীয় নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর