বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

পাইকগাছায় প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল 

রিপোর্টারের নাম / ১৩৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪, ৫:২৪ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রতিবাদ ও শাস্তির দাবীতে মানববন্ধনসহ ঝাঁড়ু মিছিল হয়েছে।

জানা গেছে, উপজেলার খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার ও সভাপতি সমারেশ চন্দ্র সরকারের বিরুদ্ধে খুলনা জজ আদালতে নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলা রয়েছে। যার রায় ঘোষনা দিন ধার্য রয়েছে আগামী ২২ জুলাই। তবে এর আগেই তড়িঘড়ি করে গত ১২ জুলাই আয়া, নিরপত্তা কর্মী ও পরিচ্ছন্ন কর্মী পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। নিয়োগ বোর্ডের সংশ্লিষ্টদের যোগসাজস করে অনিয়ম, দুর্নীতি ও অর্থের বিনিময়ে এটা করা হয়েছে বলে অভিযোগে প্রকাশ। প্রধান শিক্ষক নিজে শালিকাকে শ্বশুর বাড়ীর লোকদের কোরাম পুরণ করে আয়া পদে নিয়োগ দেন। এছাড়াও তিনি ভারত- বাংলাদেশের দ্বৈত নাগরিক বলে জানা যায়। যার ভারতের ভোটার তালিকায় পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার বড়সুল গ্রামের ভোটার নং ৯৯৮ এবং বাংলাদেশের ভোটার আইডি নং-৪৭১২৯৭১৪১৫০২।

এলাকাবাসীর পক্ষে অভিযোগকারী প্রকাশ চন্দ্র সরকার বলেন, প্রধান শিক্ষক ও সভাপতি চরম দুর্নীতিবাজ। একারণে তাদের বিরুদ্ধে আদালতে মামলা ও ইউএনও অফিসে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের সামনে নারী-পুরুষ মানববন্ধন ও ঝাড়ুমিছিল করে।

এ ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি মুঠোফনে জানান, নিয়মানুযায়ী নিয়োগ দেয়া হয়েছে। আমি পাইকগাছার বাইরে আছি। বিকেলে এসে আপনাদের সাথে দেখা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর