রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

পাইকগাছায় প্রধান শিক্ষিকার অপসারণ: আন্দোলন প্রত্যাহার শিক্ষার্থীদের 

রিপোর্টারের নাম / ১০৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ২৫, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় ছাত্রীদের কয়েকদিনের কঠোর আন্দোলনের মুখে পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরবী রানীকে অপসারণ করা হয়েছে। এছাড়াও নতুন করে প্রধান শিক্ষক না দেয়া পর্যন্ত সিনিয়র শিক্ষক আব্দুল ওহাবকে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে । এ সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। প্রকাশ- উপজেলার পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরব রাণী রায়। তিনি প্রায় এক বছর হলো এ বিদ্যালয়ে যোগদান করেছেন। কিন্তু এর মধ্যে তিনি ১৫ দিনের মত বিদ্যালয়ে হাজির থেকেছেন এমনটি জানান ছাত্রীরা। অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ তিনি স্বাভাবিক মস্তিস্কের লোক নয়। তার বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহার ও অদক্ষতার অভিযোগে এনে তার অপসারণের দাবীতে বিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলন অভ্যহত রেখেছে। আন্দোলনের মধ্যে ছিল প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষ ও প্রধান গেটে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ, সড়ক অবরোধ, বিক্ষোভ। আন্দোলনের চতুর্থ দিন সোমবার সকাল ৯ টায় উপজেলা সদরের পুরাতন পরিবহন কাউন্টার সম্মুখে চার রাস্তা মোড়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। আন্দোলন কারীদের দাবীর প্রেক্ষিতে খুলনা জেলা উপ-পরিচালক কামরুজ্জামান সরজমিনে এসে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে বৈঠক করে প্রধান শিক্ষিকাকে অপসরণ ও সিনিয়র শিক্ষক আব্দুল ওহাবকে চলতি দায়িত্ব পালন করার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ সামছুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, সহকারী পরিদর্শক বাবুল সরদার, অভিভাবক প্রতিনিধি ডাঃ সুজন কুমার সরকার ও শিক্ষার্থী অর্পিতা সরকার, আকসারা নেওয়াজ, জারিন তৌফা, এশা, স্বরসতী মন্ডল ও শ্রেহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর