শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

পাইকগাছায় প্রাকৃতিক উৎসের পোনা সংরক্ষণে অভিযান

রিপোর্টারের নাম / ১২৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪, ২:০৮ পূর্বাহ্ণ

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি।

পাইকগাছার বিভিন্ন নদীতে প্রাকৃতিক উৎসের পোনা সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে গড়ইখালী ইউনিয়নের শান্তা, গাংরক্ষী ও মিনহাজ্ব নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাকৃতিক উৎসের পোনা আহরণ ও সরবরাহ করার অভিযোগে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।অভিযান‌কালে মিনাহাজ্ব নদী হতে ৫ কেজি আনুমানিক ৬ লাখ পারশের পোনা ও গড়ইখালী শান্তা ও গাঙরখি নদী হতে অভিযান পরিচালনা করে ১ কোটি চিংড়ি পোনা জব্দ করে পরবর্তীতে শিবসা নদীতে অবমুক্ত করা হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, সরকারী নির্দেশনা উপেক্ষা করে এলাকার জেলেরা মাঝ নদী থেকে পোনা আহরণ করে এলাকায় বিক্রি করে। এতে দুটি প্রজাতির পোনা নিয়ে বাকি ২৫ থেকে ৩০ প্রজাতির পোনা নষ্ট করে ফলে। যার কারণে নদীতে বিভিন্ন প্রজাতির মাছের শুন্যতা দেখা দেয়। সে কারণে প্রথমবার মাছগুলো অবমুক্ত করে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে নদীতে নেট দিয়ে মাছ ধরলে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। এসময় ক্ষেত্র সহকারী রনধীর সরকার, স্থানীয় ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর