শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১১ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ২২, ২০২৪, ৪:২৫ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

“প্রানিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্তরে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রানিসম্পদ সেবা সপ্তাহ ২০২৪ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে প্রানিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, এল ই ও ডাঃ পপি রানি রায়,উপ সহ-কারী প্রাণিসম্পদ কর্মকর্তা, মোঃ তরিকুল ইসলাম, এস এম কামরুল আবেদীন,অফিস সহকারী কামাল এফএএআই হেলাল খান, এল এস পি রমজানুল আবেদীন শাওনসহ পাইকগাছা উপজেলার সকল এল,এস,পি সদস্যরা,সাধারণ দর্শনার্থীও খামারী বৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ শরিফুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহের অন্যতম লক্ষ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা। এছাড়া প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে জনগণ গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে জানতে পারবে। ফলে জনগণ উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রানি সম্পদের উন্নয়নের জন্য গবেষনায় ও প্রান্তিক চাষীদের কথা চিন্তা করে বিভিন্ন ক্ষেত্রে ভর্তূকি দিয়ে আসছেন। বিদেশ থেকে আমদানী না করে দেশে একটি শক্তিশালী প্রানী সম্পদ গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

অপর দিকে উপজেলার সকল মাংস প্রক্রিয়া জাতকারী (বুচার)দের দিন ব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় সঠিকভাবে মাংস প্রক্রিয়াকরনের উপর প্রশিক্ষণ প্রাদান করেন খুলনা জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর