রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

পাইকগাছায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৪৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ১৮, ২০২৪, ৯:০৭ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলার লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও কাগজী প্রতিবন্ধি কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে, এম, আরিফুজ্জামান তুহিনের আয়োজনে ইউনিয়ন পরিষদ ভবনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপি। 

এসময় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আওয়ামী লীগ নেতা অহেদুজ্জামান, যুবলীগ নেতা শহীদুল্লাহ্ কায়সার, সালামুন হোসেন, মাসুদ আহম্মেদ প্রমুখ।

এ সময় পাইকগাছার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন জানান, আমি প্রতিবন্ধীদের জন্য কাজ করার পাশাপাশি বিভিন্ন অসহায় সাধারন খেটে খাওয়া মানুষদের নিয়ে কাজ করার চেষ্টা করছি। আজো তার ব্যতিক্রম নয়। ভালো কাজের পাশে ছিলাম আছি থাকবো। আজ প্রায় ২’শ চোখের রোগীদের সেবা দেয়া হচ্ছে বিনামূল্যে। চোখে অপরেশনের জন্য নাম মাত্র মুল্য পরিশোধ করা লাগবে।

বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন কালে প্রধান অতিথি রশীদুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে চেয়ারম্যান তুহিন যে মহতি কাজের উদ্যোগ গ্রহন করেছেন সেটা সত্যি প্রশংসার দাবী রাখে। সে নিরবে অসহায় সাধারন মানুষ ও প্রতিবন্ধীদের কল্যানে কাজ করে যাচ্ছে। তার মত সকল বিত্তবানদের মহতি জনকল্যাণমুখী কাজের সাথে সম্পৃক্ত হওয়ারও আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর