রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

পাইকগাছায় বসতবাড়ী ভাংচুর ও লুপট: থানায় অভিযোগ 

রিপোর্টারের নাম / ১২৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছার পল্লীতে অসহায় ভাটা শ্রমিক ওমর আলী গাজীর বসতবাড়ী ভাংচুর ও লুপট করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার ফতেপুর গ্রামে।

এ ব্যাপারে পাইকগাছা থানায় ওমর আলী বাদী হয়ে আশরাফ সানাকে ১নং আসামী করে ২০ জনের নামে অভিযোগ  দাখিল করেছে।

অভিযোগে প্রকাশ, উপজেলার ফতেপুর কাওয়ালী মৌজায় ৫ শতক জমি খরিদ করে প্রায় ৫ বছর ধরে বাড়ী ঘর করে বাসবাস করছেন। ঘটনার দিন সকাল ৯ টার দিকে প্রতিপক্ষ আশরাফ সানারা হঠাৎ দলবল নিয়ে ৫ টি ঘর ভেঙ্গে নিচিহৃ করে দেয়। এসময় নগদ টাকাসহ জিনিস পত্র লুপট করে ও ভাংচুর করে একটি মটর সাইকেল। ওমর আলী জানায়, জমি ক্রয় করে আমার পরিবার ১০ জন লোক সেখানে বসবাস করছি। প্রতিপক্ষ আশরাফ সানার ছেলে আহসানুল্লাহ জানান, কবর খানার জায়গা দখল করে নেয়ায় আমরা তাদের উচ্ছেদ করেছি। স্থানীয় লিয়াকত গাজী জানান ৮ শতক জমির মধ্যে ৩ শতক কবর খানার জায়গা। অন্য ৫ শতকে ওমর আলী বাড়ী ঘর করে বসবাস করছে। অন্যায় ভাবে ওমর আলীর বাড়ীঘর ভাংচুর করা হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তুষার কান্তি জানান, এ ঘটনায়  লিখিত অভিযোগ পেয়েছি ও ভিডিও চিত্র দেখেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর