শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

পাইকগাছায় বসত বাড়ীর সিড়ি ঘর ভাংচুর, বাড়ীর সামনে ঘেরা-বেড়া: থানায় অভিযোগ

রিপোর্টারের নাম / ১৪৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ২৬, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা‌ প্রতিনিধি

 

 

খুলনার পাইকগাছায় আনোয়ার গাজী নামে এক ব্যক্তির ছাদে উঠার সিড়ি ঘরের দেয়াল ভাংচুর করেছে প্রতিপক্ষ চাচাতো ভাইয়েরা। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। শুক্রবার দুপুরে আনোয়ার বাড়ীতে না থাকার সুযোগে এ ঘটনা ঘটায় কমলাপুর গ্রামের ইবাদুল গাজীর ছেলে নাজমুস সাকিব,বখতিয়ার রহমানের ছেলে মোহাম্মাদুল্লাহ ও আহাসান উল্লাহর ছেলে আছাবুর রহমান। এদের নামে একই এলাকার আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, পক্ষ ও প্রতিপক্ষরা দুর সম্পর্কীয় একই গোষ্ঠীর লোক। পৈত্রিক সুত্রে প্রাপ্ত উপজেলার কমলাপুর মৌজায় ৭ শতক জমির মধ্যে সাড়ে ৪ শতক জমির উপর দুটি কক্ষ ও একটি সিড়ি ঘর তৈরী করে বসবাস করছেন আনোয়ার হোসেন। পরিবারের সদস্য বলতে সে একা। তিনি একজন পল্লী পশু চিকিৎসক। ঘটনার দিন তিনি গরু চিকিৎসার জন্য পাশ্ববর্তী ইউনিয়ন গড়ইখালীতে যান। এসুযোগে কোন কারণ ছাড়াই উক্ত ব্যক্তিরা সিড়ি ঘরের দেয়াল ভেঙ্গে দেয়। বাঁশ খুঁটি দিয়ে ঘিরে দেয় বাড়ীর সামনের জায়গা।

এ বিষয়ে প্রতিপক্ষ বখতিয়ার রহমান জানান, আমাদের জমিতে তার সিড়ি ঘর।তবে ছেলেরা ওটা ভাংচুর করে অন্যায় করেছে।

থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করার জন্য এএসআই গোপাল চন্দ্রকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর