বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

রিপোর্টারের নাম / ১১৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, আগস্ট ৭, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

 

খুলনার পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখা অফিসের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার হাসপাতাল মোড় সংলগ্ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজস্ব ভবনে দীর্ঘ ১২ বছর পর উক্ত দলীয় অফিসটির উদ্বোধন করা হয়। উপজেলা শাখার এ অফিসটি উদ্বোধনের পর নেতা কর্মীদের মাঝে নতুন করে আবারও প্রান ফিরে এসেছে বলে জানান সংগঠনটির নেতাকর্মীরা।

 

পাইকগাছা উপজেলা আমীর সাইদুর রহমানের সভাপতিত্বে দলীয় অফিসের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা জেলার সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার।

 

এ সময় শেখ হাসিনা সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে প্রধান অতিথি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জুলুম বা ধর্মীয় উপশানালয় ভাংচুর, কারো বাড়ীতে হামলা, ভাংচুর, বা অগ্নিসংযোগ করা যাবে না। কেউ এমন ঘটনা ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সহনশীল হয়ে সকলের পাশে থাকার আহ্বান জানান।

 

দলীয় অফিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি জেনারেল মোঃ আলতাফ হোসেন, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা কুদ্দুস, সেক্রেটারি জেনারেল মিজানুর রহমানসহ পাইকগাছা উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর