শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথ সভা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১১০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ৯, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ

মানছুর জাহিদ হাসান খুলনা প্রতিনিধি

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার কপিলমুনি বাজার, আগড়ঘাটা বাজার, নতুন বাজার ও পৌরসভার জিরোপয়েন্ট এ পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখের সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওঃ আবুল কালাম আজাদ।

এ সময় শেখ হাসিনা সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে প্রধান অতিথি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দেশের আমানত হিন্দু সম্প্রদায়ের উপর জুলুম বা ধর্মীয় উপশানালয় ভাংচুর, কারো বাড়ীতে হামলা, ভাংচুর, বা অগ্নিসংযোগ করা যাবে না। কেউ এমন ঘটনা ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সহনশীল হয়ে সকলের পাশে থাকার আহ্বান জানান।

উপজেলা আমির আবু সাঈদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা সিনিয়র নায়েবে আমির মাওঃ গোলাম সরোয়ার, খুলনা মহানগর সহকারী সেক্রেটারি এড,শাহ আলম, খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ এস এম আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মোঃ আলতাপ হোসেন, সহকারী সেক্রেটারি মাওঃ বুলবুল আহম্মেদ ও সাবেক উপজেলা আমির মাও আব্দুল মজিদ।

পথসভায় আবুল হোসেন সরদার, আব্দুল গণি, জাহিদুল ইসলাম, সাংবাদিক ফিরোজ আহম্মেদ, আসাদুল ইসলাম, আব্দুল মোমিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর