শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

পাইকগাছায় বাজার মনিটরিং কার্যক্রম জোরদার: মোবাইল কোর্টে জরিমানা আদায়

রিপোর্টারের নাম / ১৪১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩, ১০:২২ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

 

খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রশাসনের চোখফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতা ঠেকানোর কাজে অব্যাহত রয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বাজারদর মনিটরিংয়ে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে, মূল্য তালিকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য যাচাই এবং ভোক্তা অধিকার আইন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বাজার মনিটরিং- এ যান। এসময়ে বাজারে মুদির দোকান, ফল, সবজি, মাছ, মাংস, মুরগিসহ নিত্য পণ্যের বাজার ঘুরে দেখেন তিনি। এছাড়াও ৩০শে মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় উপজেলার রাড়ুলী ইউপি’র বাঁকাবাজার, কাটিপাড়া বাজারের বিভিন্ন হোটেল, মিষ্টির দোকান, মুদি, ঔষধের দোকান, কাঁচাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারা অমান্য করার অপরাধে এবং ২০১৮ সড়ক আইনে ৪টি মামলায় মোট ২৭’শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময়ে পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার সদস্য সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের কর্তব্য। অভিযানে বাজারের খুচরা এবং পাইকারী বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি দোকানে সেবা মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে দিতে, ডিজিটাল ওজন পরিমাপক মেশিন স্থাপন, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নানা বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর