শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় বারনমারী ও ভেটকা খালের পুনঃ খনন  কাজের উদ্বোধন করেন এমপি রশীদুজ্জামান

রিপোর্টারের নাম / ১৩১ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ১০, ২০২৪, ১:১০ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি 

 

পাইকগাছায় স্মার্ট কৃষি কাজে লস্করের বারনমারী ও ভেটকা খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপি। তিনি গত শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও মাটি কেটে জনগুরুত্বপূর্ণ ৩কিঃ মিটার দীর্ঘ এ খালের খনন কাজের উদ্বোধন করেন।

সংশ্লিষ্টরা বলছেন, নেদারল্যান্ডস দুতাবাসের আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ সফলফর ইনটিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় এ খাল খনন করা হচ্ছে। উপজেলার লস্কর চৌকিদারের মোড় বাজারে আয়োজিত সভায় খনন কমিটির সভাপতি আজিজুর রহমান গাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ ড,এসএম ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন, আঃ মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস। প্রভাষক আঃ ওহাব বাবলুর সঞ্চালনায় উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, আওয়ামী লীগ নেতা বিভুতী ভূষন সানা, বিজন বিহারি সরকার, স্নেহেন্দু বিকাশ, আঃ কুদ্দুস সানা, উত্তরন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন, প্রজেক্ট অফিসার ধীমান গাইন, উত্তরন কর্মকর্তা নাজমুল বাসার, দিবাকর দে, জুয়েল পারভেজ, শরিফুল ইসলাম, তানভির, মনিরুল ইসলাম, আলহাজ্ব বজলুর রহমান, রেজাউল করিম, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, আরবিন্দ মন্ডল, শেখর ঢালী, নাছিমা বেগম, ময়না বেগম, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়, উপজেলা কমিটির সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তীসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর