শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ শ্রীপুরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে ইসমাইল হোসেন ফাউন্ডেশন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই  বঙ্গোপসাগর থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক  ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান -কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায়  প্রান গেল কয়রার শিশু কন্যা রাবেয়ার

পাইকগাছায় বিনামূল্যে কৃষকদের মাঝে নয় হাজার নারিকেলের চারা বিতরণ করেন এমপি রশীদুজ্জামান 

রিপোর্টারের নাম / ১৮২ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুন ২২, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ

 

খুলনার পাইকগাছায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/ ২০২৪-২৫ মৌসুমে বিনামূল্যে দেশী জাতের নারিকেলের চারা ও রোপা আমন (উফশি) ধান ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এবং রেমালে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির বাস্তবায়নের আওতায় বিনামূল্যে নারিকেলের চারা ও রোপা আমন (উফশি) ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলায় ১৮শ জন কৃষকের মাঝে ৫ টা করে মোট নয় হাজার নারিকেলের চারা, ৪ হাজার ২শত ২৫ জন কৃষককে জন প্রতি ৫ কেজি আমন ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা)’র সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ বলেন, উপজেলায় মোট ২৫ হাজার নারকেল গাছের চারা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিনের সঞ্চালনায় বক্তৃতা করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনিরুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ. কালাম আজাদ, সরজ উদ্দিন মোড়ল, দেবদাস রায়, মোঃ এনামুল হক, ইয়াছিন আলী খান, মোঃ মফিজুর রহমান, মোঃ আফজাল হুসাইন, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, যুবলীগের পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগের মৃণাল কান্তি বাছাড় সহ অনেকে। এ ছাড়াও এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ উপকারী ভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর