রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ

রিপোর্টারের নাম / ১৬৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছাতে রবিবার বিকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জানা যায়, পাইকগাছার গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটি গ্রামের সাধু পাড়ায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল আছে গোপনে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় মেলেক পুরাইকাটি গ্রামের মৃত হাজু সাধুর ছেলে প্রণব সাধুর বাড়ি থেকে ৩১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়াও একই গ্রামের রঞ্জন সাধুর ছেলে সত্য সাধুর বাড়িতে অভিযান চালিয়ে ৪২ কেজি নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতে তাকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় জব্দকৃত ৩১৪ কেজি পলিথিন ব্যাগ এবং ৪২ কেজি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উক্ত পলিথিন ব্যাগের বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার টাকা এবং কারেন্ট জালের বাজারমূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। উক্ত অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পুলিশ উপ-পরিদর্শক বাবলা দাশ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, পুলিশ কনস্টেবল ঝন্টু দাশ, মোঃ লোকমান হোসেন, আনসার সদস্য প্রজয় কুমার দাশ এবং পেশকার ইবরাহীম উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত গ্রামবাসীর সামনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এগুলো ক্রয় বিক্রয় ও মজুদ দণ্ডনীয় অপরাধ। আগামীতেও উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর