সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জামায়াত ক্ষমতায় গেলে বনদস্যু নির্মূলসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ ভেড়ামারায় ধানের শীষের পক্ষে নারীদের বিশাল মিছিল ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু  সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত  খোলা জায়গায় আর ছড়াবে না দুর্গন্ধ, শ্রীপুর হাসপাতালে একি আধুনিক ব্যবস্থা! গাজীপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু  ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও প্রত্যাশাঃ প্রফেসর ড,আবু তালেব বাউবি গাজীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

পাইকগাছায় ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম / ১৪৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ১৩, ২০২৩, ৪:৩৯ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে এক লোহা ব্যবসায়ীকে হত্যার হুমকি ও তার ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপদে ব্যবসা করতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে আর এক লোহা ব্যবসায়ীর বিরুদ্ধে। এমন গুরুতর অভিযোগ এনে রবিবার দুপুর ১২ টায় কপিলমুনি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন কপিলমুনি বাজারের লোহাপট্টীর ব্যবসায়ী গৌর কর্মকার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৌর কর্মকার বলেন, দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে তিনি সেখানে শান্তিপূর্ণভাবে লোহার তৈরি কৃষি ও ঘর গৃহস্থলীর নানা সরঞ্জাম বিক্রি করে আসছেন। একই পট্টীতে অন্য একটি দোকানে পংকজ কর্মকার লোহার তৈরি নানা সরঞ্জাম বিক্রি করে থাকে। পংকজ কর্মকার সপ্তাহে সব দিন দোকান খোলা রেখে ব্যবসা চালিয়ে গেলেও আমাকে দোকান খুলতে দেয়া হয় না। শুধু আমি নই এই লোহা পট্টীতে আরও ৭ টি লোহা লক্বকের দোকান রয়েছে সে গুলোও সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার হাটের দিন ছাড়া খুলতে দেওয়া হয় না। পংকজ কর্মকার ও তার ছেলে রামপ্রসাদ কর্মকার আমাকেসহ অন্যান্য দোকানীদের উপর পেশী শক্তি প্রদর্শণ ও ভাড়াটিয়া মাস্তানদের দিয়ে প্রভাব খাটিয়ে চলেছে। সপ্তাহে বৃহস্পতি ও রবিবার ছাড়া অনেকে তাদের পিতা পুত্রের ভয়ে দোকান খোলেনা। দোকান খুললে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ মারমুখি আচারণ করে। অধিক ব্যবসায়ী মুনাফা লাভের জন্য পংকজ কর্মকার সপ্তাহে হাটের দুই দিন বাদে অন্যান্য দিন কাউকে দোকান খুলতে দেয় না। তারা পিতা-পুত্র লোহা পট্টীর ব্যবসায়ীদেরকে জিম্মি করে রেখেছে বলে তিনি জানান। জনাকীর্ণ ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন গত ১০ আগস্ট বিকাল ৩ টার দিকে আমার দোকানের সামনে পংকজ কর্মকার ও তার ছেলে রামপ্রসাদ কর্মকার আকর্স্মিক আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগলাজের কারণ জানতে চাইলে পংকজ কর্মকার ও রামপ্রসাদের নির্দেশে নাছিরপুর গ্রামের মৃত আব্দুল্ল্যাহ মোড়লের ছেলে আকাশ মোড়ল (৩০) হত্যার উদ্দেশ্যে আমার গলায় দা ধরে।
এসময় আমার চিৎকারে পাশের দোকানদার বিধান শীল, ভোলানাথ শীল, শেখর শীল, প্রকাশ কর্মকার, গনেশ কর্মকার, ষষ্টি কর্মকার ও শৈলেন রায় সহ অনেকে এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। এ ঘটনার পরদিন ১১ আগস্ট পংকজ, রামপ্রসাদ ও আকাশের নামে পাইকগাছা থানায় একটি জিডি করি। যার নং- ৫৬৫। শুধু এই নয় গত ০৪-০২-২৩ তারিখে পংকজ ও তার ছেলে রামপ্রসাদের ইঙ্গিতে তাদের ভাড়া করা কিছু লোকজন আমার দোকান জবর দখল করার চেষ্টা করলে পাশের দোকানিদের কারণে তা ব্যর্থ হয়। এছাড়া রামপ্রসাধ কর্মকার আমাদের ঘরোয়া রাস্তায় একাধিকবার তার মটরবাইকে আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে।

এ দিকে থানায় জিডি করার পর পংকজ ও তার ছেলে অগ্নিমূর্তি ধারণ করেছে। তারা আমাকে মৃত্যূর হুমকি দিচ্ছে। বর্তমানে আমি তাদের ভয়ে দোকান থেকে বাড়িতে একা একা আসা যাওয়া করতে পারছি না। তাদের অব্যাহত হুমকিতে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পংকজ ও তার ছেলের ষড়যন্ত্র এবং তাদের ভাড়াটিয়া মাস্তান বাহিনীর হাত থেকে রক্ষার পাশাপাশি নিরাপদে ব্যবসা করার জন্য খুলনা জেলা পুলিশ সুপার মহোদয় সহ পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকার্ষণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর