শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

পাইকগাছায় ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই : গণ ধোলাই দিয়ে ১ জনকে পুলিশে দিল জনতা

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ৭৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুন ১৫, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

 

খুলনার পাইকগাছায় রাতের আধারে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর নিকট থেকে সাড়ে ৩ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়েছে সংঘবদ্ধ দুই ছিনতাইকারী। পালানোর সময় জনতা ধাওয়া করে তুহিন নামে এক ছিনতাইকারীকে ধরে গণ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

 

উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী সাধন দেবনাথ (৪৫) জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলাম। সরকারি দীঘির পুকুর পাড়ে পৌছানোর সাথে সাথে হঠাৎ তিন জন ছিনতাইকারী আমার গতিরোধ করে এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার ব্যাগে থাকা সাড়ে ৩ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে দৌড় দেয়। আামার চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে দেয়। স্থানীরা আমাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।

 

 

রাড়ুলী পুলিশ ফাড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, আটককৃত ছিনতাইকারী তুহিন দাশ পুলিশ পাহারায় পাইকগাছা হাসপাতালে ভর্তি আছে।

 

 

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাচি শিকদার জানান, ব্যবসায়ী সাধন দেবনাথ ও গণ ধোলাইয়ের শিকার হওয়া তুহিন দাশ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে তুহিন দাশের উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর