রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ব্যবসায়ী বিপ্লব সাধুকে হয়রানির প্রতিবাদে বিনোদগঞ্জ ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম / ১৬৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় দু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরম বিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে কপিলমুনি (বিনোদগঞ্জ) ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টায় কপিলমুনি বাজার ধান্য চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতি নির্মল মজুমদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কোষাধ্যক্ষ তাপষ কুমার সাধু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় বিপ্লব সাধুর গুদাম ঘরের উপর বিধান বিশ্বাসের আম গাছের কয়েকটি ডাল ঝুলে পড়ে। ফলে গুদাম ঘরের নির্মান কাজ করতে সমস্যা হওয়ায় কয়েকটি ছোট ডাল কাটে বিল্পব সাধুর কর্মচারীরা। ডাল কাটাকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধ দেখা দেয়। যা নিয়ে স্থানীয় বরফ মিলের মালিক বিধান বিশ্বাস নির্মাণ বিপনীর স্বত্বাধিকারী বিপ্লব সাধুর বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর কপিলমুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং ১৮ সেপ্টেম্বর পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। সাংবাদিক সম্মেলনে যে তথ্য তুলে ধরা হয় সেই তথ্য গোপন করে ভিন্ন তথ্য উপস্থাপন করে আদালতের মামলার করে। একই বিষয় ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপন করায় সাংবাদিক সম্মেলনে বিস্ময় প্রকাশ করা হয়। এনিয়ে বিপ্লব সাধু বিনোদগঞ্জ ব্যবসায়ী সমিতিতে আবেদন করেন। যার প্রতিবাদে প্রতিষ্ঠানের উদ্যোগে ঔ পাইকগাছা রিপোটার্স ইউনিটিসহ উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি নির্মল মজুমদার, সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাধন কুমার ভদ্র, আব্দুর রাজ্জাক রাজু, রফিকুল ইসলাম, পবিত্র সাধু, রতন সাধু, জগদিশ চন্দ্র দে, হেদায়েত আলী টুকু, রামপ্রসাদ পালসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর