শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ

মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট এর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন ও প্রতিবন্ধি সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের আয়োজনে মটবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবন্ধি সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লস্কর ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান লস্কর অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রতিবন্ধীদের অভিভাবক খ্যাত কে এম আরিফুজ্জামান তুহিন।

সম্মানিত অতিথি ছিলেন ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যপক শেখ রুহুল কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।

সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক শিবশংকর রায়, নির্মল কুমার অধিকারী, সহকারী অধ্যাপক অবঃ মোঃ শফিকুল ইসলাম, সম্পাদক মিলন রায় চৌধুরী, গৌর মণ্ডল, ব্যংক কর্মকর্তা বিকাশেন্দু সরকার, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, নুর আলী মোড়ল, হারান চন্দ্র অধিকারী,পঞ্চানন সরকার, প্রশান্ত সরকার, প্রশান্ত রায়, সিধার্থ মল্লিক, পিন্টু ধর, আশিষ বিশ্বাস।

আলোচনা সভা পূর্বে ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ সকল অতিথিদের ব্যাজ পরিয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে গদাইপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে প্রায় ২শ জন প্রতিবন্ধী অংশ গ্ৰহন করেন এবং ট্রাস্ট্রের পক্ষ থেকে তাদেরকে যাতয়াত ভাতাসহ সকল সুবিধা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর