সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

পাইকগাছায় ভোগান্তিতে দুই উপজেলার বাসিন্দারা

রিপোর্টারের নাম / ১১৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ২, ২০২৪, ৪:২১ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ

 

খুলনার পাইকগাছা ও সাতক্ষীরার তালা উপজেলার সংযোস্থল কপোতাক্ষ নদের উপর ব্রীজ নির্মাণের কাজ ২ বছরে শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয়েছে ৫ বছরে। ব্রীজ নির্মাণের কাজ দীর্ঘদিনে শেষ হলেও ভূমি অধিগ্রহণ না করায় আটকে আছে সংযোগ সড়ক নির্মানের কাজ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে দু’উপজেলার বাসিন্দারা।

জানা গেছে, খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাইকগাছার কাটিপাড়া বাজার চ্যারিটেবল ডিসপেনসারী সড়কে ২০১৯ সালে ব্রীজ নির্মাণের কার্যাদেশ হয়। পাইকগাছা উপজেলার কাটিপাড়া ও তালা উপজেলার খেরশা এলাকার সীমান্ত এলাকায় কপোতাক্ষ নদের উপর চলতি বছর ব্রীজ নির্মাণ কাজ শেষ হয়েছে। ২ বছরের কাজ শেষ হতে সময় লেগেছে ৫ বছর। যার চেইনেজ ১২৬০ মিটার, দৈর্ঘ্য ১৪৫ মিটার ও প্রস্থ ৫০ মিটার এবং পিএসসি গার্ডার। ব্রীজ বরাদ্দের চুক্তি মুল্যে ছিলো ৪কোটি ৫৪ লক্ষ ৯১হাজার ৯শ ১৮টাকা।

 

এ দিকে ভূমি অধিগ্রহণ না করায় সংযোগ সড়কের নির্মাণ কাজ ৬ মাস যাবৎ আটকে আছে। ব্রীজের কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ বন্ধ থাকায় জন দুর্ভোগ পোয়াচ্ছে দু’উপজেলার বাসিন্দারা।

 

“বর্তমানে সড়কের অভাবে ব্রীজটি হয়ে আছে ঠুটোঁ জগন্নাথ”

সরেজমিন ঘুরে জানা গেছে, ব্রীজটির সংযোগ সড়কটি আছে প্রায় ১০ফুট। ব্রীজের নকসায় আছে সড়কের দৈর্ঘ্য ৪৭৫ ফুট, ১১ফুট উচ্চতায় প্রস্ত হবে ২৪ফুট কিন্তু সড়কের পার্শে পার্থ সারথী দাসের রেকর্ডীয় জমি। তার জমির উপর দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক নির্মাণ করতে চান। জমি অধিগ্রহণ না করে সরকারী বিধি বহির্ভূত ভাবে এ অহেতুক দাবী মানতে রাজী নন জমির মালিক। তবে ঠিকাদার প্রতিষ্ঠান দাবী করছে সরকারী জায়গা দিয়ে তারা রাস্তা করছে।

পার্থ সারথীর লীজ ঘের মালিক রমজান আলী বলছেন, এখানে কোন খাস জমি নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান জোরপু্র্বক আমার মালিকের জায়গার উপর দিয়ে রাস্তা করতে চান।

 

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্সের প্রোপাইটার টিটু জানান, সরকারী জায়গা না পেলে সড়কের কাজ করা সম্ভব হবেনা।

 

উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব বলেন, এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য রশীদুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করা হয়েছে। তালা উপজেলার খেশরার অংশের ১৩০ মিটার সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। কিন্তু পাইকগাছার কাটিপাড়া অংশ ১৪৫ মিটার সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় জনদুর্ভোগ বাড়ছে।

 

এছাড়াও জানা গেছে, খুলনা-৬, সংসদ সদস্য রশীদুজ্জামান বিষয়টি অবগত হওয়া মাত্রই সমাধানের জন্য রাড়ুলীর সাবেক ইউপি চেয়ারম্যান আ. মজিদ গোলদারকে সমাধান করার দায়িত্ব প্রদান করেন।

আ. মজিদ গোলদার জানান, বিয়ষটি নিয়ে দু’পক্ষের সাথে কথা হয়েছে। তবে জমি অধিগ্রহণ না করে অন্যের রেকর্ডীয় জমির উপর দিয়ে সড়ক নির্মাণ করতে হলে সরকারী বিধি মোতাবেক ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর