বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

পাইকগাছায় ভোটারদের আলোচনার শীর্ষে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী লিপিকা ঢালী

রিপোর্টারের নাম / ১৩৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, মে ১৯, ২০২৪, ২:০৪ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগ করছেন পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লিপিকা ঢালী। নির্বাচনে ভোটাররা তাকেই বিপুল ভোটে বিজয়ী করবেন এমন আলোচনা এখন সর্বত্রই।তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আগেও ছিলেন যার ফলশ্রুতিতে তিনি সৎ, যোগ্য, নিষ্ঠাবান ও অসহায় মানুষের প্রিয়জন হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন উপজেলাবাসীর কাছে।

 

 

এদিকে খেটে খাওয়া মানুষ তাদের আমানত (ভোট) উপজেলা পরিষদ নির্বাচনে পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লিপিকা ঢালীকে দিতে প্রস্তুতি নিচ্ছে বলে জানান অনেকেই।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক ভোটাররা বলেন, নির্বাচন এলে প্রার্থীদের আনাগোনা দেখা যায় কিন্তু নির্বাচিত হওয়ার পর তাদের আর খোঁজ মিলেনা, আর লিপিকা আপা মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তাই বিগত দিনের ন্যায় গরিব অসহায় মানুষের পাশে থাকা লিপিকা ঢালীর মতো প্রার্থীকেই এলাকাবাসী চায়। লিপিকা ঢালী দীর্ঘদিনের পরীক্ষিত ক্লিন ইমেজের একজন মানুষ। সব সময় ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ রয়েছে। বিগত নির্বাচনের ন্যায় এবারের নির্বাচনেও সব দিক বিবেচনা করে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লিপিকা ঢালীকে পদ্মফুল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে ভোটাররা এমনটাই প্রত্যাশ্যা একাধিক সূত্রের।

 

 

পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লিপিকা ঢালী বলেন, উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল গুলোতে প্রতিনিয়তই যাচ্ছি এবং ভোট ও দোয়া চাচ্ছি ভোটারদের কাছে। বয়োবৃদ্ধ থেকে সব বয়সী মানুষ আমাকে যেভাবে আশ্বস্ত করছেন তাতে আমি আশাবাদী এবারেও উপজেলা বাসী তাদের মহা মূল্যবান পবিত্র ভোটটি পদ্মফুল প্রতীকে প্রদান করে আবারও আমাকে বিজয়ী করে তাদের সেবা করার সুযোগ দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর