শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই বিক্রি বাড়তি দামেই ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ

পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা)প্রতিনিধি / ৪৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

 

পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রস্তুতি সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, এসআই আতিকুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত ঘোষ, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, বিএম আনিসুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, আবুল হাশেম, দিলীপ কুমার মন্ডল, ক্ষেত্র সহকারী রণবীর সরকার, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, এডভোকেট সাইফুদ্দিন সুমন, জামায়াত নেতা প্রভাষক আব্দুল মোমিন সানা, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান ও পূর্ণ চন্দ্র মন্ডল, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জামিলুর রহমান রানা ও আরিফুল ইসলাম। সভায় আগামী ২১ ফেব্রুয়ারী শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন সহ নানা কর্মসূচির মাধ্যমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর