শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

পাইকগাছায় মা ও বোনকে মারপিট করায় ছেলে ও বৌমার বিরুদ্ধে মায়ের অভিযোগ 

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ৩১২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

ঔষধ কেনার জন্য একটি ছবেদা গাছ বিক্রি করার  অপরাধে খুলনার পাইকগাছায় এক বৃদ্ধা মা ও বোনকে মারপিট করে ফোলা জখম করা হয়েছে।

 

এ ঘটনায় বৃদ্ধা মা ভানো বিবি (৬৫) বাদী হয়ে ছেলে ও ছেলের বৌয়ের বিরুদ্ধে  থানায় অভিযোগ করেছেন। এদিকে ঐ বৃদ্ধ মাকে ঔষধ কেনার টাকা দিয়েছেন ওসি। বৃস্পতিবার সকাল ১০ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার কাসিমনগর গ্রামে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কাসিম নগর গ্রামের আমজেদ শেখের স্ত্রী ভানু বিবি খুবই অসুস্থ। এক সংসারে থাকেন মা ও মেয়ে মাসুমা বেগম। ঔষুধ কেনার টাকার জন্য ভানু বিবি তার উঠানের একটি ছবেদা গাছ বিক্রি করে। এ অপরাধে তার ছেলে কান্টু শেখ ও কান্টুর স্ত্রী হাশিলা তাকে গালিগালাজ পুর্বক কাঠ দিয়ে তৈরী পিড়ি দিয়ে বাড়ি মেরে আহত করে। এসময় মেয়ে মাসুমা ঠেকাতে গেলে মা ও বোনকে লাঠি পিটা করে কান্টু শেখ। এ ঘটনায় ভানো বিবি থানায় এসে ওসিকে পেয়ে প্রতিকার চেয়ে কান্নাকাটি করে। একই সাথে থানায় ছেলে ও বৌমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করে।

অফিসার ইনচার্জ ওসি রিয়াদ মাহমুদ এ ব্যাপারে ব্যবস্থা নিবেন বলে জানান। একই সাথে বৃদ্ধাকে চিকিৎসার জন্য কিছু টাকা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর