শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

পাইকগাছায় মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত- ২, আহত -১

রিপোর্টারের নাম / ১৩৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

 

খুলনার পাইকগাছায় দুই মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারাত্মক আহত হয়। এ সময় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের খুলনা নেয়ার পথে সন্ধা ৬টার দিকে জাতপুর নামক স্থানে পৌঁছালে আহত রুহুল আমিন ও সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খর্নিয়া নামক স্থানে পৌঁছালে আহত ফিরোজ মারা যায়।

আহত অন্যজনের অবস্থায়ও সংকাটাপন্ন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, সোমবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার মালথ গ্রামের বাবু শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) পাইকগাছা মৎস আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়িতে আসছিলো। পথিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে পৌছালে খুলনার দিক থেকে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) বিচালী বোঝাই নছিমন গাড়ী ক্রস করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়।

 

পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম খলিল গাজী জানান, মোটরসাইকেলে দুর্ঘটনায় তিন জন মারাত্বক আহত রোগী পথচারীরা হাসপাতালে ভর্তি করে। দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনেছি তবে মারা গেছে কিনা জানিনা, তবে খবর নিচ্ছি। এ ঘটনায় এখনো কোনো অভিpযোগ পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর