শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

পাইকগাছায় মৎস্য লীজ ঘের জবর দখল ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন 

রিপোর্টারের নাম / ১৩৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ১১, ২০২৪, ৭:১০ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় অস্ত্রের ভয় দেখিয়ে মৎস্য লীজ ঘের জবর দখল ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় সবুজ সৎস্য খামারের নিজ কার্য্যলয়ে সংবাদ সম্মেলনে করেছে । সোমবার দুপুর ২টায় সবুজ মৎস্য খামার পাইকগাছা শহরে নিজ কার্যালয়ে মালিক আলহাজ্ব মাশফিয়ার রহমান লিখিত বক্তব্য বলেন, আমি পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের লতা-পুতলাখালী মৌজায় জমির মালিকদের নিকট হইতে রেজিস্ট্রি ডিড মুলে ৭শ বিঘা জমিতে ৫ বছরের জন্য লীজ ঘের করে আসছি। পরবর্তীতে আমার অর্থের বিশেষ প্রয়োজন হওয়ায় আমি মৎস্য লীজ ঘেরটিতে যৌথ ব্যবসা করার জন্য অংশীদার খুঁজতে থাকি। এমন সময় লতা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের মৃত নিরোদ বিহারী সরদারের পুত্র শিবপদ সরদার আমার সাথে যৌথ ব্যবসায়ের প্রস্তাব দিলে আমি তার প্রস্তাবে রাজি হয়ে গত ২০২৩ সালের ২৫ জানুয়ারি হতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই বৎসরের জন্য অর্ধেক শেয়ারে যৌথ ব্যবসায় অংশনামা রেজিস্ট্রি ডিড করি। কিন্তু দুঃখের বিষয় যৌথ ব্যবসা শুরু হওয়ার পর থেকে শিবপদ সরদার ঘেরের দায়িত্বে না থেকে তার ভাই শীর্ষ সন্ত্রাসী একাধিক অস্ত্র মামলার আসামী মৃণাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সত্যরঞ্জনকে উক্ত ঘেরের দায়িত্ব অর্পন করে। তার দুই ভাই আওয়ামী সরকারের আমলে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু ও রশীদুজ্জামান মোড়লের ছত্রছায়ায় অত্র এলাকার আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর আস্তানা গড়ে তোলে। ১ম বছর শেষ হলে আমি এক বছরের হিসাব নিকাশ চাইলে সত্যরঞ্জন আমাকে লীজ ঘেরের বাসায় হিসাবের জন্য যেতে বলে। আমি লীজের বাসায় গেলে শিবপদ ও সত্যরঞ্জন আমাকে বলে এমপি রশীদুজ্জামানের নিকট থেকে নিতে হবে এবং অস্ত্রের মুখে আমার নিকট থেকে তিশত টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়।

 

এছাড়া সে অগ্নিমুর্তি ধারণ করে আমাকে জানিয়ে দেয়, আওয়ামীলীগ যতদিন ক্ষমতায় আছে এই বিষয় নিয়ে কোন বাড়াবাড়ি করলে জীবনে শেষ করে ফেলবে। আমার যতদিন ইচ্ছা আমার মৎস্য লীজ ঘের পরিচালনা করব। এতে বাঁধা দেওয়া বা জমির মালিকদের নিকট থেকে কোন রকমে ডিড নেওয়ার চেষ্টা থেকে বিরত থাকতে হবে। আমি দুই বছরের আমার অর্ধেক অংশে ২০ লক্ষ টাকার অধিক আমি লভ্যাংশ পাবো। আমার লভ্যাংশের টাকা আদায় এবং জমির মালিকদের নিকট থেকে পুনরায় যাতে ডিড গ্রহণ করতে পারি তার জন্য অত্র সাংবাদিক সম্মেলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর