শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

পাইকগাছায় যৌন নিপীড়নকারী শিক্ষক মিলনের বহিস্কারের দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নাম / ১০৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, নভেম্বর ১০, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় যৌন নিপিড়নকারী এক শিক্ষকের বহিস্কারের দাবীতে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অবিভাবক ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় কে আর আর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষানুরাগী ইয়াসিন হাজরা’র সভাপতিত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। কবির গাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক খান জিনারুল ইসলাম, আশরাফ মোড়ল, রমেশ কুমার মুনি, মনিরুজ্জামান গাজী, ৮ম শ্রেনীর শিক্ষার্থী ফাইমা খাতুন, তুহিন গোলদার, ৯ম শ্রেনীর শিক্ষার্থী তৈয়েবুর রহমানসহ আরও অনেকে। অনুষ্ঠিত মানবন্ধনে বক্তারা বলেন, অত্র স্কুলের ক্রিড়া শিক্ষক মিলন কুমার রায় গত ২৩ ও ২৪ অক্টোবর ক্লাস পরিক্ষা চলাকালীন সময় ৯ম এক শ্রেনীর (মেয়ে) শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে কুরুচিপূর্ণ কথা বলে। এমনকি তিনি বলেন তুমি আমার বিষটা দেখবে আর আমি তোমার পাশের বিষটি দেখবো।

শিক্ষকের এমন আচারনে শিক্ষার্থীটি কোন রকমে পরিক্ষা শেষ করে তার ভায়ের দোকানে যেয়ে কান্নাকাটি করে বিষটি খুলে বলে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী গত ৪ নভেম্বর বিক্ষোভ মিছিল করে এবং শিক্ষক মিলন কুমার রায়ের বহিস্কারের দাবীতে প্রতিষ্ঠানের সভাপতির কাছে লিখিত আবেদন করেন।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, শিক্ষক মিলন কুমার একজন চরিত্রহীন শিক্ষক। তার বিরুদ্ধে ১৯৯৬, ২০০৮ ও ২০১৩ সালে ছাত্রীদের যৌন নিপিড়নের অভিযোগ ওঠেছিল। বারবার তিনি টাকার বিনিময়ে পার পেয়ে যান। এদিকে আগামী ৭দিনের মধ্যে শিক্ষক মিলন কুমারের বহিস্কার না করা হলে স্কুল বন্ধ করে কঠোর কর্মসূচির হুশিয়ারীও দেয়া হয় মানববন্ধনে। প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, শিক্ষক মিলন কুমার একজন চরিত্রহীন মানুষ। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে তার বিরুদ্ধে বহু যৌন নিপিড়নের অভিযোগ আছে। বার বার সাবধান ও সোকজ এবং মামলা হলেও টাকার বিনিময়ে তিনি পার পেয়ে গেছেন। স্কুলের সকল শিক্ষক কর্মচারীও তার বহিস্কারের দাবীতে সভাপতির কাছে আবেদন জমা দিয়েছেন।

বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিস্কার করা হয়েছে। বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর