বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

পাইকগাছায় রাস্তার উপর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন পাগলী এক মা 

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ৮০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

মনুষ্যত্ব আজ কোথায়, মানুষ রুপের পশুদের আক্রমণের শিকারে পাগলী হয়ে পড়ে অন্তস্বত্বা। অচেনা অজানা পরিচয়হীন কুমারী পাগলী হলো মা। কোথা থেকে কতদিন এ এলাকায় সেটাও রয়ে গেছে অজানা। রাস্তার উপর ফুটফুটে ২.৬ কেজি ওজনের সন্তান ভূমিষ্ট হলো ডাক্তার কিংবা ধাত্রী ছাড়াই।

খুলনার পাইকগাছার পৌরসদরের প্রধান সড়েকের পাশে একটি দোকানের সিড়ির উপর সন্তান প্রসব করেছে মানসিক ভারসাম্যহীন (পাগলী) এক মা। সে মা হয়েছে কিন্তু বাপ হয়নি কেউ।

মঙ্গলবার বার বেলা সাড়ে ১১ টার দিকে এ সন্তান ভূমিষ্ট হয়। উপজেলার প্রাণী সম্পদ অফিসের সামনে পৌরসভার ৫ নং ওয়ার্ডে প্রধান সড়কের পাশে এস এম সাউন্ড-এর দোকানের সিড়ির উপর সন্তানটি ভূমিষ্ট হয়। এ সময় তার পাশে কেউ ছিলোনা। তবে সন্তান ভূমিষ্টকালে পাগলির চিৎকার ও ছটফটানি দেখে কাছে যায় দোকান্দার লাবু। এ সময় পথচারী উপজেলার ২নং কপিলমুনি ইউপির শ্যামনগর গ্রামের মানবিক পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা সদ্য ভূমিষ্ট কন্যা শিশু ও পাগলী মাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। তবে হাসপাতালের বেডে মা ও সন্তানকে এক জায়গায় রাখলে সে শিশুটিকে চেপে চেপে ধরার চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ মা ও শিশুকে আলাদা জায়গায় রাখছেন। এদিকে পিতৃ পরিচয়হীন এই শিশু ও মানসিক ভারসাম্যহীন (পাগলী) মায়ের পাশে দাড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় উপজেলা ব্যাপী প্রশংসায় ভাসছেন পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা।হাসপাতালের চিকিৎসক শাকিলা আফরোজ বলেন, মা ও শিশু সুস্থ আছে।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, বিষয়টি শুনেছি হাসপাতালে যেয়ে দেখে শুনে কি করা যায় ইউএনও স্যারের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সবাই মিলে চেষ্টা করুন তার পরিচয়টা জানা যায় কিনা। আর সেটা সম্ভব না হলে সরকারীভাবে যা যা করা যায় তার জন্য সমাজসেবা অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর