মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

পাইকগাছায় রেমালের আঘাতে পিচের রাস্তা ভেঙ্গে ব্যাপক ক্ষতির প্রভাব এখনো কাটেনি 

রিপোর্টারের নাম / ১৩০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪, ১:৩৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি ।।

 

ঘুর্নিঝড় রেমালের আঘাতে খুলনার পাইকগাছার গড়ইখালীস্থ শিবসা নদীর তীরে অবস্থিত প্রধান সড়ক ভেঙ্গে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধা হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে।

 

রেমালের আঘাতে উপজেলার বিভিন্ন এলাকায় অনেক কিছুই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু গড়ইখালীর শিবসা নদীর পাশের পিচের সড়কের প্রায় এক কিলোমিটার ভেঙ্গে মারাত্মক ক্ষতি হয়েছে। ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। পিক-আপ, মাইক্রোসহ তিন-দু চাকার বাহন গুলো চলছে বটে কিন্তু ক্রসিং করতে পারছেনা। মারাত্মক ক্ষতিগ্রস্ত স্থানে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু বলেন, ২৭মে ঘুর্ণিঝড় রেমালে গড়ইখালী ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। যার মধ্যে বাড়ী-ঘর, মাছের ঘের, গবাদি পশুপাখি এমনকি আবাসন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু পিচের রাস্তা এভাবে ভাঙ্গতে পারে তা আমার জানা ছিলনা। প্রায় এক কিলোমিটার রাস্তা ভেঙ্গে যাওয়ায় সর্বসাধারণের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষে অবিত করেছি। এছাড়াও মাটি দিয়ে প্রাথমিকভাবে চলাচলের জন্য ব্যবস্থা করছি।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, প্রাকৃতিকভাবে রেমালের আঘাতে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত যাতে এ সড়কটি সংস্কার হয় সেজন্য বিষয়টি গুরুত্বসহাকারে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর