বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

পাইকগাছায় সড়ক সংস্কার কাজ শুরু, বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

খুলনা প্রতিনিধি / ৪১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ

খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছা-কয়রা প্রধান সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। স্থানীয় সংগঠন ‘নাগরিক ফোরাম পাইকগাছা-কয়রা’র দেওয়া এক মাসের আল্টিমেটামের মাত্র দুই দিনের মধ্যেই এই কাজ শুরু হয়।

এদিকে, সড়কের বাঁক সরলীকরণ ও সংস্কারের জন্য বরাদ্দকৃত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পাইকগাছার কপিলমুনি ইউপির গোলাবাড়ীস্থ মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক ফোরাম পাইকগাছা-কয়রা’র উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সাইফুল ইসলাম।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা এস এম রফিকুল ইসলাম রফিক। তিনি অভিযোগ করেন, ২০২০ সালে এই সড়কের ৩৪টি বাঁক সরলীকরণ ও সংস্কারের জন্য চারশ’ কোটি টাকা বরাদ্দ হলেও একটি বাঁকও সরলীকরণ করা হয়নি। সামান্য কিছু কাজ হলেও বর্তমানে সড়কের অবস্থা অত্যন্ত নাজুক।

বক্তারা অভিযোগ করেন, এই কাজে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান মোজহার এন্টারপ্রাইজ, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল এই সড়কের জন্য বরাদ্দকৃত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসাথে, বক্তারা কয়রা-পাইকগাছা উপজেলায় ত্রাণ নয়, বরং টেকসই বেড়িবাঁধ নির্মাণেরও দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা মো. হুমায়ুন কবির, আক্তারুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, জিয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, ফারুক হোসেন, কামরুল ইসলাম, কৃষক দল নেতা এস এম শাহাবুদ্দিন এবং সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর