শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

পাইকগাছায় সরকারি খাস খাল বিলান দেখিয়ে আত্মসাতের চেষ্টা

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ৭৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ৯, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনা জেলার পাইকগাছায় উপজেলা য় সরকারি ৩৬.৪৫ একর খাস খাল বিলান চাষাবাদের জমি দেখিয়ে জালিয়াতির মাধ্যমে ক্রয় করার অভিযোগ উঠেছে। এদিকে নিজেরাই বাদী -বেবাদী হয়ে আদালতে মামলা করে রায় পেলেও পানি সরবরাহের সরকারি গেটের খাল হওয়ায় ১৬ টি গ্রামের জনসাধারণ দখলে যেতে দেয়নি। সরকারী খাল হওয়া বিষয়টি জানার পর সরকারের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক এ বিষয় নিয়ে আদালতে দেঃ মামলা করেছে।

 

এ দিকে নির্মল চন্দ্র মন্ডল ও মনোহর মন্ডলের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ হয়েছে। নির্মল চন্দ্র মন্ডল ও মনোহর উপজেলার  রামচন্দ্র নগর নাবা গ্রামের মৃত অতুল কৃষ্ণ মন্ডলের ছেলে। নির্মল মন্ডল ও মনোহর মন্ডল এ জালিয়াতির কাজ করে। যার বিরুদ্ধে এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর আবেদন করে। সম্প্রতি নির্মল ও মনোহার খালটি দখলে নেয়ার  উদ্দেশ্যে খালের দু মাথায় বাঁধ দেয়। এলাকাবাসী জানার পর ১০ গ্রামের শত শত এলাকাবাসী সে বাঁধ কেটে দিয়ে দখলবাজদের তাড়িয়ে দেয়।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার কামারা আবাদ ও ভৈরবঘাটা মৌজার ও ১৬ টি গ্রামের পানি সরবরাহের একমাত্র খাল এটি। যা বিলান জমি দেখিয়ে জাল জালিয়াতির কাগজ তৈরী করে  সরকারের চোখ ফাঁকি দিয়ে  নিজেরা বাদী বেবাদী  হয়ে ১৯৮৬ সালে দেঃ মামলা করে ও ৯০ সালে রায় পান। যেখানে সরকারকে বিবাদী করা হয়নি। অথচ এ খালটি সরকারী এবং সরকারের নামে সর্বশেষ রেকর্ড হয়েছে। আর এ খাল দিয়ে যেসব গ্রামের পানি সরবরাহ হয় তাহলো এই সকল খাল ও স্লুইসগেট জনগণের ব্যবহার্য সম্পদ। যার পরিমাণ ৩৬.৪৫ একর। অনেকেই এখালে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ১৬ টি গ্রামের   হাজার হাজার হাজার বিঘা জমির পানি এ খাল দিয়ে নিস্কাশিত হয়। কৃষি চাষাবাদ হয় এ খালের পানি দিয়ে। খাসখাল উন্মুক্তের দাবিতে উপজেলার কপিলমুনি ইউপির কাজিমুছা গ্রামের মৃত এরফান আলী খা এর ছেলে মোঃ আশরাফ আলী খা বাদী হয়ে ৬৭০ এলাকাবাসী সহ ৭,৮,৯ নং ওয়ার্ডের সকল ইউপি সদস্যসহ স্বাক্ষরিত একটি অভিযোগ খুলনা জেলা প্রশাসক দপ্তরে দেয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, খালটি যদি দখলবাজারা দখল করে নেয়ার কোন প্রকার অপচেষ্টা করে তাহলে সর্বসাধারণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। এছাড়াও এলাকাবাসী এ জালিয়াতি বাজদের দ্রুত গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন।

 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ইফতেখারুল ইসলাম শামীম জানান এরমধ্যে  বহুল আলোচিত নাছিরপুর খাল অবমুক্ত করেছি এটাও তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর