শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

পাইকগাছায় সরকারি খাস জমি দখল বন্ধে উচ্ছেদ অভিযানে ৪ জনের কারাদণ্ড

রিপোর্টারের নাম / ১৬৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪, ১:৫৫ অপরাহ্ণ

মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় সরকারি খাস জমি দখল বন্ধে কঠোর অবস্থানে আছেন উপজেলা প্রশাসন। গত সোমবার সন্ধ্যায় পাইকগাছার দেলুটী ইউনিয়নে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।

অভিযানে নদীর চরভরাটি সরকারি জমিতে স্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে জমি দখলের সময় ৪ জনকে হাতেনাতে আটক করেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দেলুটীর জিরবুনিয়া গ্রামের রঞ্জন কুমার মণ্ডলের ছেলে ইলাবন্ত মন্ডল (৩৬) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও নড়াইলের কালিয়া উপজেলার খানজাহান আলী শিকদারের ছেলে ইনামুল শিকদার (২২), মোরফুদুল সরদারের ছেলে মোঃ আরাফাত সরদার (২২) ও মোঃ হারুন শেখের ছেলে মোঃ মিজানুর শেখ (২৫) কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উক্ত অভিযানে উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, পিসি মোঃ রাহাজুল ইসলাম, আনসার সদস্য মিহির, কামরুল, প্রসেনজিৎ, পেশকার ইবরাহীম এবং প্রধান সহকারী মোঃ আব্দুল বারী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর