রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

পাইকগাছায় সরকারি গেটের খাস খাল আটকিয়ে জলাবদ্ধতা সৃষ্টির পাঁয়তারা: ডিসির দপ্তরে অভিযোগ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ১০০ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ২, ২০২৫, ১:৩৫ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় একমাত্র গেটের খাস খাল আটকিয়ে মাছ চাষ করায় পানি ওঠা-নামার পথ বন্ধ হয়ে গেছে। ফলে ১২ টি মৌজার হাজার হাজার বিঘা জমির পানি নিষ্কাশন অনিশ্চিত হয়ে পড়ায় আদালতে মামলা ও জেলা প্রশাসকের দপ্তরে গণস্বাক্ষরিত অভিযোগ হয়েছে।

মামলা ও অভিযোগে জানা যায়, উপজেলার কামারাবাদ ও ভৈরব ঘাটা মৌজায় অবস্থিত সরকারি গেটের ৩৬.৭৬ একর খাস খাল। যেখানে বাধ দিয়ে রামচন্দ্র নগরের মৃত অতুল কৃষ্ণ মন্ডলের ছেলে নির্ম্মল চন্দ্র মন্ডল ও মনোহর মন্ডল মাছ চাষ করছে। হাউলী, প্রতাবকাটি, কাজীমুছা, নাবা, বাদামতলা, হাবিবনর, মালথ, বিরাশী, বারইডাংগা, শ্যামনগর, ভৈরবঘাটা ও কামারাবাদ মৌজার হাজার হাজার বিঘা জমির পানি দীর্ঘদিন ধরে এ খাল দিয়ে নিস্কাশন হয়ে আসছিল। কিন্তু খালে বাঁধ দেয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় সরকারের পক্ষে খুলনা জজ আদালতে দেঃ ২৭৪/২০২১ মামলা করা হয়। এর পর থেকে সম্পুর্নভাবে পানি নিস্কাশন বন্ধ করে দেয়া হয়েছে। ফলে ১২ টি মৌজার হাজার হাজার বিঘা জমি জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে এসব জমি পানিতে তলিয়ে ফসলের ব্যাপক ক্ষতির আশংকায় অতি সম্প্রতি কপিলমুনি ইউনিয়ন পরিষদের সকল জন প্রতিনিধিসহ ৬৭০ জন ব্যক্তির গণস্বাক্ষরিত অভিযোগ দেয়া হয়েছে জেলা প্রশাসকের দপ্তরে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে জাল জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ইফতেখারুল ইসলাম শামীম জানান, বিষয়টি আমার জানা নেই তবে এমন কিছু হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর