বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

পাইকগাছায় সাংবাদিককে সম্মানহানি করায় জরুরী সভা ও বিএনপির একাংশের সংবাদ বর্জনের সিদ্ধান্ত 

রিপোর্টারের নাম / ১৩১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় বিএনপির একাংশের ছত্রচ্ছায়ায় সহযোগী সংগঠনের কিছু উচ্ছশৃংখল নামধারী নেতা-কর্মী কর্তৃক সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর ও লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি জি এম মিজানুর রহমান ও দৈনিক বাংলাদেশের আলো ও আজকের কন্ঠস্বর পত্রিকার উপজেলা প্রতিনিধি জিয়াউদ্দিন নায়েব এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাল্পনিক, কুরুচিপূর্ণ স্টাটাস দিয়ে সম্মানহানীর অপচেষ্টায় লিপ্ত হোরায়েরা বাদশা ও রাতুল গাজী। বুধবার (৩০ অক্টোবর) পেষাগত কাজ শেষে পৌনে ৪টার দিকে বাড়িতে ফেরার পথে ঘোষাল গ্রামের মৃত সোনাই মোড়লের ছেলে নব্য বিএনপি নেতা পরিচয়দানকারী মোবারেক হোসেন জয় ও গড়ের আবাদ গ্রামের গোলজার মোল্লার ছেলে হোরাইরা বাদশা সরল বাজারে মোটরসাইকেলের গতিরোধ করে মোবাইল কেড়ে নিয়ে সকল ডকুমেন্ট চেক করে অসৌজন্যমুলক আচারন করে।

এ ঘটনার প্রতিবাদে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা জরুরী ভিত্তিতে সংগঠনের সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে (ভার্সুয়াল) এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৩দিনের মধ্যে যদি সৃষ্ট ঘটনার সুষ্ঠ সমাধান না হয় তাহলে- ১.বিএনপির একংশের সকল সংবাদ বর্জন। ২.তাদের অপকর্মে তথ্য অনুসন্ধান। ৩. বিভিন্ন সাংবাদিক সংগঠনের সমন্ময়ে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত। ৪. তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সাধারন সম্পাদক ফসিয়ার রহমানের সঞ্চালনায় জরুরী সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ন সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, কোষাদ্যক্ষ ফিরোজ আহম্মেদ, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান, আনোয়ারুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল, শাফিয়ার রহমান, কাজী সোহাগ, মানজারুল ইসলাম মিথুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর